Sri Gurudev 108 Srimat Swarup Damodar Das Babaji Maharaj
নরহরিচিত চৌরায়–গৌরায় নমঃ
“নরহরি ধাম” আশ্রম কোন প্রতিষ্ঠিত আশ্রম নয়! স্বকৃপায় প্রকটিত আশ্রম বা প্রতিষ্ঠান। নদীয়া বিহারী শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভু যখন প্রকট লীলায় সপরিকর মিলে এই নবদ্বীপ ধামে অবস্থান করছিলেন, তখন শ্রীপাট শ্রীখন্ড নিবাসী শ্রীমুকুন্দ ঠাকুরের কনিষ্ঠ ভ্রাতা ঠাকুর নরহরি এই স্থানেই অবস্থান করতেন এবং এখানেই তিনি স্বপ্নে দৃষ্ট নিজ বল্লভ নাগরবর শ্রীগৌরাঙ্গ দেবকে প্রথম দর্শন প্রাপ্ত হয়েছিলেন। আর এইখানেই তাঁর সঙ্গে মহাপ্রভুর প্রথম মিলন ঘটেছিল। শ্রীমন্মহাপ্রভুর অন্তর্ধানের পর শ্রীনরহরি–গৌরাঙ্গের এই মিলন–পীঠটিও মহাকালের গর্ভে অন্তর্লীন হয়েছিলেন। শ্রীনরহরি–চৈতন্যের ইচ্ছাক্রমেই পুনরায় এই “মহা–পীঠস্থান” আত্ম প্রকটিত হয়েছেন। বর্ত্তমানে ঠাকুর নরহরির পরিবারে আশ্রিত ভক্ত সেবকগণের দ্বারা সেবা পরিচালিত হচ্ছে। এই মহাপীঠ স্থানটি অতিদুর্ল্লভ “গৌর–প্রেমভক্তি” সম্পদে সমৃদ্ধ। এই “নরহরিধাম” আশ্রমে বসে কিছুক্ষণ হরিনাম জপ বা কীর্ত্তন করলে,অথবা পবিত্রভাবে একরাত্রি বাস করলে স্থান মাহাত্ম্যের মহিমায় অবশ্যই শ্রীশ্রীগৌরাঙ্গ দেবের চরণে একাগ্র–ভজন–নিষ্ঠা বৃদ্ধি পাবেই পাবে।